• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডিএসসিসির উচ্ছেদ অভিযান

রবীন্দ্র সরোবরে সরানো হলো অবৈধ দোকান ও স্থাপনা

নিজস্ব প্রতিবেদক    ১৬ জুলাই ২০২৬, ০৮:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ধানমন্ডি লেকসংলগ্ন রবীন্দ্র সরোবর থেকে সুধা সদন পর্যন্ত এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে ইজারাবহির্ভূত সব অবৈধ স্থাপনা ও দোকানপাট অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। একই সঙ্গে পার্কের ভেতর ও বাইরের এলাকাও পরিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা হাছিবা খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম এর যৌথ নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে ডিএসসিসির ১৫ নম্বর ওয়ার্ডে পরিচালিত এ অভিযানে ধানমন্ডি-৮-এর রবীন্দ্র সরোবর থেকে ধানমন্ডি-৫-এর সুধা সদন পর্যন্ত পার্কসংলগ্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়।

ডিএসসিসি জানিয়েছে, জনস্বার্থ, পার্কের স্বাভাবিক পরিবেশ এবং সৌন্দর্য রক্ষায় এ ধরনের উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

ভিওডি বাংলা/আর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আশুলিয়ায় আন্তঃজেলা ডাকাতচক্রের ৯ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ডাকাতির সরঞ্জাম। ছবি: ভিওডি বাংলা
আশুলিয়ায় ডিবি লেখা জ্যাকেট পরে ডাকাতি, গ্রেপ্তার ৯
ছবি: ভিওডি বাংলা
রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিজিবি-পুলিশের সতর্ক অবস্থান
ছবি: সংগৃহীত
রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০