ছাত্রদলের উদ্যোগে চট্টগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বাজালিয়া ও পুরানগড় ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের মাঝে শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ এবং অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।
ত্রাণ বিতরণকালে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের হাতে প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসাসামগ্রী তুলে দেওয়া হয়। দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।
ভিওডি বাংলা/আর








মন্তব্য