• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ঈদে পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ, পূর্ণ সমর্থনের আশ্বাস দিলেন শাহবাজ

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২৮ মে ২০২৬, ১০:০১ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে কূটনৈতিক যোগাযোগে নতুন মাত্রা যোগ করেছে পাকিস্তান ও ইরান। ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আঞ্চলিক শান্তি ও চলমান সংকট নিয়ে ফোনালাপে আলোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। এ সময় যেকোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন শাহবাজ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ‘আন্তরিক প্রচেষ্টার’ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইরানের রাষ্ট্রপতি পেজেশকিয়ান।

একই সঙ্গে চলমান শান্তি উদ্যোগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ভূমিকাসহ সৌদি আরব, কাতার ও তুরস্কের ইতিবাচক অবদানেরও প্রশংসা করেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শাহবাজ শরিফ তার পোস্টে বলেন, ‘বর্তমান সংকটে মূল্যবান প্রাণহানির মর্মান্তিক ঘটনায় আমি ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সংহতি পুনর্ব্যক্ত করেছি।’

তিনি আরও বলেন, ‘আমি জোর দিয়ে বলেছি যে, পাকিস্তান একজন আন্তরিক বন্ধু ও প্রতিবেশী হিসেবে সবসময় ইরানের পাশে থাকবে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, চলমান শান্তি প্রচেষ্টা ও আলোচনা দ্রুত একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাবে। তার মতে, এমন একটি চুক্তি মধ্যপ্রাচ্যসহ পুরো অঞ্চলের স্থিতিশীলতা, সমৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। 

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: ভিডিও থেকে নেয়া।
পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির
পাটনার বাঁকিপুরের প্রায় এক-তৃতীয়াংশ ভোটার তরুণ। সম্প্রতি এই তরুণদের নেতৃত্বে হওয়া আন্দোলনের জেরে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন। ছবি: পিটিআই
ভারতের উপনির্বাচনে ফল গড়বে কি জেন-জি ভোটাররা?
ছবি: আল জাজিরা
আরও বড় অভিযানের হুঁশিয়ারি নেতানিয়াহুর, আটক ৪০ ফিলিস্তিনি