• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মানুষ শান্তিতে ঈদ উদযাপন করছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক    ২৮ মে ২০২৬, ০৫:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষ এবার রুদ্ধ পরিস্থিতির বাইরে শান্তিপূর্ণ পরিবেশে ঈদুল আজহা উদযাপন করছে। রাজনৈতিক মতপার্থক্যের কারণে কাউকে রাষ্ট্রীয় নিপীড়নের মুখোমুখি হতে হচ্ছে না।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে তিনি দিনরাত কাজ করছেন।

তিনি আরও বলেন, দেশের যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সরকার জনবান্ধব সিদ্ধান্ত নিচ্ছে। বিশেষ করে পোশাক শ্রমিকদের ঈদের বোনাস নিশ্চিতে সরকার সহযোগিতা করেছে।

বিএনপির এই নেতা বলেন,  জনগণের নির্বাচিত সরকার জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করছে। বর্তমান সরকার মানবিক আচরণ করছে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানুষের ভেতরের পশুত্বও কোরবানি করতে হবে: গোলাম পরওয়ার
মানুষের ভেতরের পশুত্বও কোরবানি করতে হবে: গোলাম পরওয়ার
গণভবনের রাজকীয় ঈদ, এবার কারাগারেই করছে আ.লীগের ১৬১ ভিআইপি
গণভবনের রাজকীয় ঈদ, এবার কারাগারেই করছে আ.লীগের ১৬১ ভিআইপি
নাসীরুদ্দীন পাটওয়ারী জলাতঙ্ক রোগে ভুগছেন, তার ভ্যাকসিন দরকার: রাশেদ খান
নাসীরুদ্দীন পাটওয়ারী জলাতঙ্ক রোগে ভুগছেন, তার ভ্যাকসিন দরকার: রাশেদ খান