• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চীনেও চলে ভ্যান গাড়ি, ট্রাকের সংঘর্ষে নিহত ১৩

ভিওডি বাংলা ডেস্ক    ২৮ মে ২০২৬, ০৬:২৭ পি.এম.
ফাইল ছবি

চীনের মধ্যাঞ্চলে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ছোট যাত্রীবাহী ভ্যানগাড়ি একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরো তিনজন।

বৃহস্পতিবার ভোর রাতে হেনান প্রদেশের নানইয়াং শহরের একটি এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির ট্রাফিক পুলিশ।

শুধু বাংলাদেশই নয়, চীনেও অতিরিক্ত যাত্রী বোঝাই করে যানবাহন চলাচলের নজির রয়েছে।   সেখানেও ভ্যান গাড়ি চলাচল করে এবং বেপরোয়া যান চলাচলের কারণে দুর্ঘটনার সংখ্যাও নেহাত কম নয়।  

অেন্যদিকে দেশটির পুলিশ জানিয়েছে, নয়জন যাত্রী বহনের অনুমতি থাকা ভ্যানটিতে ১৬ জন যাত্রী ছিলেন।  স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ২টা ৪০ মিনিটে হেনান প্রদেশের নানইয়াং শহরের জি-৪০ এক্সপ্রেসওয়েতে চলার সময় দুর্ঘটনাটি ঘটে।

দ্রুতগতিতে চলা ভ্যানটি সামনে থাকা একটি সেমি-ট্রেইলার ট্রাকের পেছনে আঘাত করলে ঘটনাস্থলেই হতাহত হয়। 

চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের ট্রাফিক ব্যবস্থাপনা ব্যুরো জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত দল নানইয়াংয়ে পাঠানো হয়েছে।

দেশটিতে সড়ক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা, অতিরিক্ত যাত্রী বহন এবং বেপরোয়া যান চলাচলের কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

ভিওডি বাংলা/আরআর/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ, পূর্ণ সমর্থনের আশ্বাস দিলেন শাহবাজ
ঈদে পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ, পূর্ণ সমর্থনের আশ্বাস দিলেন শাহবাজ
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন মোড়, পারমাণবিক ইস্যুতে উত্তেজনা
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন মোড়, পারমাণবিক ইস্যুতে উত্তেজনা
গাজায় ইসরায়েলি হামলা, হামাসের শীর্ষ কমান্ডার নিহত
গাজায় ইসরায়েলি হামলা, হামাসের শীর্ষ কমান্ডার নিহত