• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পাকিস্তান সীমান্তে ‘অবৈধ’ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ ভারতের

আন্তর্জাতিক ডেস্ক    ২৮ মে ২০২৬, ০১:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

পাকিস্তান সীমান্তঘেঁষা এলাকায় থাকা ‘অবৈধ’ স্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভারত। সীমান্তবর্তী অঞ্চলে নির্মিত সব অননুমোদিত ভবন ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বুধবার (২৭ মে) দেওয়া এক নির্দেশনায় তিনি বলেন, আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৫ কিলোমিটারের মধ্যে থাকা অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সীমান্তের শূন্য থেকে ১৫ কিলোমিটার এলাকার মধ্যে অবৈধ স্থাপনার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন অমিত শাহ।

বিবৃতিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব ধরনের অননুমোদিত স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া সীমান্ত এলাকায় অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান, অবৈধ দখল, সন্ত্রাসে অর্থায়নসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর তৎপরতা বাড়ানোর আহ্বান জানান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।

ভারত দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, পাকিস্তান থেকে মাদক ও অস্ত্র ভারতে পাচার করা হয়। তবে ইসলামাবাদ এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

গত বছর কাশ্মীরে প্রাণঘাতী হামলার পর নতুন করে উত্তেজনা তৈরি হয় ভারত-পাকিস্তান সম্পর্কে। ওই হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন হিন্দু পর্যটক। হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তান তা প্রত্যাখ্যান করে।

এরপর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ, বিমান হামলা, ড্রোন অভিযান ও গোলাবর্ষণের ঘটনা ঘটে। চার দিনের সংঘাতে ৭০ জনের বেশি মানুষের প্রাণহানি হয়।

উল্লেখ্য, পাকিস্তানের সঙ্গে ভারতের মোট সীমান্ত প্রায় ৩ হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ, যার মধ্যে কাশ্মীর অঞ্চলের নিয়ন্ত্রণরেখাও অন্তর্ভুক্ত।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ, পূর্ণ সমর্থনের আশ্বাস দিলেন শাহবাজ
ঈদে পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ, পূর্ণ সমর্থনের আশ্বাস দিলেন শাহবাজ
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন মোড়, পারমাণবিক ইস্যুতে উত্তেজনা
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন মোড়, পারমাণবিক ইস্যুতে উত্তেজনা
গাজায় ইসরায়েলি হামলা, হামাসের শীর্ষ কমান্ডার নিহত
গাজায় ইসরায়েলি হামলা, হামাসের শীর্ষ কমান্ডার নিহত