• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আমেরিকার কাছে হাত পাতলেন জেলেনস্কি

ভিওডি বাংলা ডেস্ক    ২৮ মে ২০২৬, ০৬:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

সামরিক সহায়তা চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কংগ্রেস সদস্যদের কাছে চিঠি পাঠিয়েছেন ইউক্রনের প্রেসিডেন্ট জেলেনস্কি।  এতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বর্ধিত সমর্থনের আবেদন জানান তিনি।

এ সময় রুশ হামলা প্রতিহতে ইউক্রেনের এই সহায়তা অত্যন্ত প্রয়োজন বলে জোর দেন জেলেনস্কি।  এছাড়াও রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত মার্কিন প্যাট্রিয়ট সিস্টেমের তীব্র ঘাটতির বিষয়ে সতর্ক করেন তিনি।

এসময় ইরানের যুদ্ধসহ মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে বিশ্বনেতাদের দৃষ্টি ইউক্রেন থেকে সরে যাচ্ছে বলেও উদ্বেগ জানান জেলেনস্কি।

সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে হামলা জোরদা র করেছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্যমতে, রোববার ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ বাহিনী। সেগুলোর মধ্যে মাত্র ১১টি ভূপাতিত করে কিয়েভ।

ভিওডি বাংলা/আরআর/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ, পূর্ণ সমর্থনের আশ্বাস দিলেন শাহবাজ
ঈদে পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ, পূর্ণ সমর্থনের আশ্বাস দিলেন শাহবাজ
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন মোড়, পারমাণবিক ইস্যুতে উত্তেজনা
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন মোড়, পারমাণবিক ইস্যুতে উত্তেজনা
গাজায় ইসরায়েলি হামলা, হামাসের শীর্ষ কমান্ডার নিহত
গাজায় ইসরায়েলি হামলা, হামাসের শীর্ষ কমান্ডার নিহত