• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডিসেম্বরেই হতে পারে নির্বাচন: ড. ইউনূস

   ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩২ পি.এম.

ভিওডি বাংলা রিপোর্ট

প্রয়োজনীয় সংস্কার শেষে এই বছরের ডিসেম্বরেই নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে গর্ভমেন্ট সামিটে প্লেনারি সেশনে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

সেশনের আলোচনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্পষ্ট জানিয়ে দেন, ক্ষমতা দীর্ঘায়িত করা বা নেতৃত্ব অব্যাহত রাখার কোন ইচ্ছা তার নেই। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়েই তার দায়িত্ব শেষ। এ সময় প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের কথাও স্মরণ করেন।

তিনি বলেন, শেখ হাসিনার স্বৈরশাসনে দেশের সব প্রতিষ্ঠান ভেঙে পড়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংষ্কার উদ্যোগ নিয়েও বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টা।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য