• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পুরস্কার পেলেন চন্দ্রকুমার দে বুক রিভিউ প্রতিযোগিতার বিজয়ীরা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি    ৩০ মে ২০২৬, ০৭:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় ‘চন্দ্রকুমার দে বুক রিভিউ প্রতিযোগিতা ২০২৬’-এ অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রথম ১০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- আনন্দমোহন কলেজের ওয়াসিমুল বারী শাইক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খান শাহরিয়ার ফয়সাল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বুলবুল আহমেদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মো. দিলোয়ার হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মো. সোহেল রানা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মো. তাহরিম কবির রিয়াদ, সরকারি তিতুমীর কলেজের মো. হাসান মিয়া, নেত্রকোনা সরকারি কলেজের মোহাম্মদ সুমন, কেন্দুয়া সরকারি কলেজের সিদরাতুল মুনতাহা শ্রেয়সী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হৃদয় কিশোর সৌরভ।

শুক্রবার (২৯ মে) বিকেলে কেন্দুয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রতিযোগিতার আয়োজক নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক কবি সরোজ মোস্তফা। এছাড়া সহ-আলোচক হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সাদ্দাম হুসাইন।

উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফসা আক্তার মোহ।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও বই তুলে দেন অতিথিরা।

প্রসঙ্গত, ময়মনসিংহ গীতিকা’র অসংখ্য পালার সংগ্রাহক চন্দ্রকুমার দে। তিনি শুধু একজন সংগ্রাহকই ছিলেন না; বরং একজন প্রাবন্ধিক, গল্পকার ও কবি। ১৮৮৯ সালে কেন্দুয়া উপজেলার আইথর গ্রামে জন্মগ্রহণ করেন গুণী এই ব্যক্তি। তিনি ১৯৪৬ সালে মৃত্যুবরণ করেন।

চন্দ্রকুমার দে’র সাহিত্যকর্ম ও অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই স্থানীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী ‘চন্দ্রকুমার দে বুক রিভিউ প্রতিযোগিতা ২০২৬’-এর আয়োজন করেন। প্রতিযোগিতায় প্রায় ১৫০ জন অংশগ্রহণকারী তাদের রিভিউ জমা দেন। সেখান থেকে সেরা ১০ জনকে পুরস্কৃত করা হয়।

ভিওডি বাংলা/হুমায়ুন কবির/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাস উল্টে যেতেই যাত্রীদের চিৎকার, আহত ১৭
বাস উল্টে যেতেই যাত্রীদের চিৎকার, আহত ১৭
জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ঈদের আনন্দে সবাই যখন ব্যস্ত, তখনো সীমান্তে অতন্দ্র প্রহরায় ৫৫ বিজিবি
ঈদের আনন্দে সবাই যখন ব্যস্ত, তখনো সীমান্তে অতন্দ্র প্রহরায় ৫৫ বিজিবি