• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

হজ শেষে সোমবার দেশে ফিরছেন ডা. শফিকুর রহমান

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৩১ মে ২০২৬, ১২:৫৭ পি.এম.
শেয়ার করুন 0
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: ভিওডি বাংলা
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: ভিওডি বাংলা

পবিত্র হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আগামীকাল সোমবার দেশে ফিরছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (৩১ মে) দলীয় সূত্রে জানা গেছে, তিনি সৌদি আরবে হজের সব কার্যক্রম শেষ করে ওই দিনই ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং পরে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।

দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, গত ২০ মে হজ পালনের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। যাত্রার আগে বিমানবন্দরে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ডা. শফিকুর রহমান। সে সময় নেতারা তার সুস্বাস্থ্য, নিরাপদ সফর এবং হজ শেষে নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দোয়া করেন।

হজকালীন সময়ে ডা. শফিকুর রহমান দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেছেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। তিনি হজের ধর্মীয় আনুষ্ঠানিকতা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেন বলেও জানা যায়।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস
ছবি: ভিওডি বাংলা
সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা মানুষের ইচ্ছা আমলে নেওয়া খারাপ কিছু নয়: দুদু
ছবি: ভিওডি বাংলা
সরকারি দায়িত্ব পেয়েই জিয়া-খালেদার মাজারে গেলেন ১২ নেতা