• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম ১৫ বছরেও চাকরি ফেরেনি, পুনর্বহালের দাবিতে ১,৫২২ পুলিশ সদস্য মোদিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান রাহুল গান্ধীর বিশ্ববিদ্যালয়, শিল্প ও প্রবাসীদের নিয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়বে সরকার কলকাতায় বিক্ষোভের পর কড়া ব্যবস্থা, গুন্ডা দমন আইনে মামলা ড্যাফোডিলের প্রযুক্তি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তের জন্য মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির

ভবিষ্যৎ প্রজন্ম গঠনে জিয়া শিশু-কিশোর সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ: দুদু

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০৬:১৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

শিশু-কিশোরদের আদর্শিক, শারীরিক ও মানসিক বিকাশে সংগঠনের গুরুত্ব তুলে ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে জিয়া শিশু-কিশোর সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি এ সংগঠনকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

শনিবার (২৫ জুলাই) রাজধানী শিশু একাডেমিতে জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভায় তিনি সব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে প্রয়োজনীয় সংগঠনগুলোর একটি হলো জিয়া শিশু-কিশোর সংগঠন। ভবিষ্যৎ প্রজন্ম গঠনে এই সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বর্তমানে মাদক সারা দেশে ছড়িয়ে গেছে। শিশু-কিশোরদের মধ্যেও নানা কৌশলে মাদকের বিস্তার ঘটছে। এ অবস্থায় শিশু-কিশোরদের সঠিক আদর্শ ও মূল্যবোধের মাধ্যমে গড়ে তোলা জরুরি।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, জীবনের শুরুতেই যদি শিশু-কিশোরদের আদর্শ দেওয়া যায়, তাহলে তারা দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। সেই আদর্শ হবে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া বাংলাদেশকে স্বাধীনতা, মুক্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে কাজ করেছেন। তাদের উত্তরসূরি হিসেবে তারেক রহমান দেশের পুনর্গঠনে কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, জিয়া শিশু-কিশোর সংগঠন কোনো নতুন সংগঠন নয়। দীর্ঘদিনের ঘাত-প্রতিঘাত, সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে সংগঠনটি আজকের অবস্থানে এসেছে। এখন শিশু-কিশোরদের মধ্যে আরও গভীরভাবে সংগঠনের কার্যক্রম পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, “শহীদ জিয়ার আদর্শ, বেগম জিয়ার আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্য দিয়ে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক গঠন করতে হবে। তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে।”

সাবেক এই সংসদ সদস্য বলেন, বেগম খালেদা জিয়ার এই সংগঠন নিয়ে একটি স্বপ্ন ছিল। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। তাঁর স্বপ্ন হলো গণতন্ত্র, স্বাধীনতা ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলা।

তিনি আশা প্রকাশ করেন, তরুণ প্রজন্ম ও সংগঠনের কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে জিয়া শিশু-কিশোর সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সিরাজুল ইসলাম সেলিম, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি, সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/এএইচএস/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতিকে সরাতে বিএনপির লাগল ১৫৮ দিন: এবি পার্টি
সাবেক রাষ্ট্রপতি যেন বিদেশে পালাতে না পারেন: নাহিদ ইসলাম
সাবেক রাষ্ট্রপতি যেন বিদেশে পালাতে না পারেন: নাহিদ ইসলাম
ইসলামী ঐক্যজোট
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ইসলামী ঐক্যজোটের অভিনন্দন