• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মোদিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান রাহুল গান্ধীর বিশ্ববিদ্যালয়, শিল্প ও প্রবাসীদের নিয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়বে সরকার কলকাতায় বিক্ষোভের পর কড়া ব্যবস্থা, গুন্ডা দমন আইনে মামলা ড্যাফোডিলের প্রযুক্তি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তের জন্য মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্স-স্পেন, আগুন ছড়াচ্ছে শহরের দিকে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ইতিহাস বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী চট্টগ্রামে বস্তাভর্তি গুলি উদ্ধার

যে সিদ্ধান্তের জন্য মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০৭:১৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসিকে বোতলবন্দি করে রাখা হয়েছিল। তার জাদু যেন উধাও হয়ে গিয়েছিল। সেদিন নিউইয়র্কে পুরো দল ছিল নিষ্ক্রিয়। যার মাশুর গুনতে হয়েছে শিরোপা হারিয়ে। মেসি জ্বলে উঠতে না পারলেও তাকে প্রশংসায় ভাসালেন তার সঙ্গে অলিম্পিক স্বর্ণ জেতা হুয়ান রোমান রিকেলমে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই প্লেমেকার মেসি জাদুতে মুগ্ধতা প্রকাশ করলেন। তিনি বললেন, ‘মেসি ফুটবল খেলছে, আর সেটা উপভোগ না করা অসম্ভব। মেসি একেবারে ভিন্ন ধরনের খেলা খেলে। সে হাঁটে, পর্যবেক্ষণ করে ম্যাচ কোনদিকে এগোচ্ছে। আমরা যখন গ্যালারিতে, টিভিতে খেলা দেখার সময় উদ্বিগ্ন থাকি, তখন সেও মাঠে থেকে খেলা দেখে। আপনি হয়তো ভাবছেন, ‘কোথায় আমাকে যেতে হবে, কী করতে হবে?’ আর তখন সে একসঙ্গে সব কল্পনা করে ফেলছে। সে একেবারে ভিন্ন রকম খেলে, অন্যদের মতো খেলে না। তাই এটা বিস্ময়কর। যারা ফুটবল ভালোবাসে তারা আশা করে মেসি যেন আরও অনেক বছর খেলে এবং আমরা যেন উপভোগ করে যেতে পারি।’

মেসির প্রতিভা কোথায় সেটা জানালেন বোকা প্রেসিডেন্ট, ‘সে এমন কিছু ভাবে, যেটা আর কখনো ঘটবে না। এমন কিছু যেটা অবিশ্বাস্য। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নতুন নতুন কৌশল উদ্ভাবন করে সে। ছোটবেলায় তার অবিশ্বাস্য গতি ছিল। সবাই বলতো সে নাকি বলের চেয়েও দ্রুত দৌড়াতে পারে। তার পায়ে বল আঠার মতো লেগে থাকে। তারপর সে অন্য দক্ষতাও অর্জন করল। পাস দিতে শুরু করল, ফ্রি কিক থেকেও গোল করতে শুরু করল। সে সবকিছুই পারে। সে এমন খেলোয়াড় যে ২০ বছর ধরে ধারাবাহিকভাবে নিজেকে সেরা প্রমাণ করে যাচ্ছে। তার আর কোনো কিছুই আমাকে অবাক করে না।’

শৈশবে আর্জেন্টিনা থেকে স্পেনে চলে যান মেসি। সেখানে বার্সেলোনার যুব অ্যাকাডেমিতে যোগ দেন এবং দুই দশকেরও বেশি সময় কাতালান জায়ান্টদের জার্সিতে খেলেছেন। এই সময়ে তার সুযোগ ছিল স্পেনের যুব দলে খেলার। কিন্তু জন্মভূমি আর্জেন্টিনার হয়ে খেলার সিদ্ধান্ত নেন। 

এই বিষয়টি মনে করিয়ে দিয়েছেন রিকেলমে। লাখো আর্জেন্টাইনদের অনুভূতিই যেন ঝরল তার কণ্ঠ থেকে, ‘তাকে ধন্যবাদ জানানো ছাড়া আর কিছুই করার নেই। আর্জেন্টাইনদের জন্য, আমি আবারও বলছি, আমরা সৌভাগ্যবান যে সে আমাদের দেশকে খেলার জন্য বেছে নিয়েছে, স্পেনকে নয়।’

ভিওডি বাংলা/আর 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
আর্জেন্টিনাকে বিদায় বললেন নিকোলাস ওটামেন্ডি
ফাইল ছবি
চোটে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড থেকেও ছিটকে গেলেন মুস্তাফিজ
ছবি: সংগৃহীত
১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ