• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

অস্ট্রেলিয়া সফরের আগেই জীবনের নতুন অধ্যায়ে নাহিদ রানা

  ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০৫:৩৫ এ.এম.
শেয়ার করুন 0
অস্ট্রেলিয়া সফরের আগেই জীবনের নতুন অধ্যায়ে নাহিদ রানা
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া সফর নিয়ে টিম ম্যানেজমেন্টকে চিন্তায় রেখেই জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার নাহিদ রানা। পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন দেশের এই তরুণ গতিতারকা।

প্রায় এক বছর আগে কাবিন সম্পন্ন হয়। বৃহস্পতিবার বিয়ের বাকি আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।

পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের বেশ কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছায় ভরে যায় বিভিন্ন প্ল্যাটফর্ম।

আপাতত নাহিদ রানাকে নিয়ে টিম ম্যানেজমেন্ট থেকে ক্রিকেট সমর্থক, সবাই চিন্তায় আছেন। জিম্বাবুয়েতে চোট পাওয়া এই পেসারের স্ক্যান রিপোর্ট বিসিবি হাতে পাবে শনিবার। এরপরই জানা যাবে আসন্ন অস্ট্রেলিয়া সফরে তিনি খেলতে পারবেন কি না।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার ফুটবল সভাপতির মোবাইল জব্দ, চলছে তদন্ত
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা ফিফার
ছবি: সংগৃহীত
অবসর নিতে চলেছেন রোনালদো, জানা গেল দিনক্ষণ