• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ঢাকায় অনুপম রায়ের কনসার্টের নতুন তারিখ ঘোষণা


প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০৪:৫৩ এ.এম.
শেয়ার করুন 0
অনুপম রায়
ফাইল ছবি

দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের ঢাকার বহুল প্রতীক্ষিত কনসার্টের নতুন তারিখ ঘোষণা করেছে আয়োজক প্রতিষ্ঠান। স্থগিত হওয়া আয়োজনটি এবার অনুষ্ঠিত হবে আগামী ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে।

‎‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শিরোনামে এই কনসার্ট আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন ও ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।

এক যৌথ বিবৃতিতে আয়োজকরা জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সব প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন হওয়ার পরই নতুন তারিখ চূড়ান্ত করা হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, দর্শকদের সঙ্গে একটি স্মরণীয় সংগীত সন্ধ্যা উপহার দিতে পারবেন।

‎এর আগে, ২৬ জুন একই ভেন্যুতে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে অনুষ্ঠানের আগের দিন (২৫ জুন) কনসার্টটি স্থগিত করা হয়। সে সময় দর্শকদের টিকিটের অর্থও ফেরত দেওয়া হয়েছিল।

‎আয়োজকরা জানিয়েছেন, নতুন করে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২,৫০০ টাকা। আগ্রহীরা ‘টিকিট টুমরো’ ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

নতুন এই ঘোষণায় ‎অনুপম রায়ের জনপ্রিয় গান সরাসরি শোনার অপেক্ষায় থাকা ভক্তদের মাঝে ফিরেছে স্বস্তি ও উচ্ছ্বাস। আয়োজকদের প্রত্যাশা, সংগীত প্রেমীদের উপস্থিতিতে বছরের অন্যতম আকর্ষণীয় আয়োজন কনসার্টটি হয়ে উঠবে।

ভিওডি বাংলা/শাহাদাত হাওলাদার /এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
হঠাৎ সুর বদলালেন সালমান খান, আন্দোলনকারীদের বাড়ি ফেরার আহ্বান
ছবি: সংগৃহিত
এই তরুণ প্রজন্মের কাছ থেকে অনেক কিছু শেখার আছে: অপর্ণা সেন
ছবি: সংগৃহিত
যে কারণে কারাগারে টিকটকার প্রিন্স মামুন