• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
সাহাবুদ্দিনের পদত্যাগের পর যেমন ছিল বঙ্গভবনের সামনের দৃশ্য তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুলের পৃথক দ্বিপক্ষীয় বৈঠক নিট প্রশ্নফাঁস কাণ্ডে এনটিএর ৪৭ কর্মকর্তা বরখাস্ত সাংবাদিক আবু হেনা রাসেল স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা রাষ্ট্রপতির পদত্যাগে ফ্যাসিবাদের শেষ ছায়াও সরে গেল: জামায়াত আমির মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম সিজেপির সাহাবুদ্দিন সবসময় জনগণের সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বিএনপি নেতার ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তার দাবি আবদুস সালামের তিন বছরে তিন সরকারকে শপথ পড়িয়েছিলেন সাহাবুদ্দিন থাইল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

সাই পল্লবীকে নিয়ে মুখ খুললেন দীপিকা

  ভিওডি বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ০৯:১৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহিত
ছবি: সংগৃহিত

নীতেশ তিওয়ারির বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ’ নিয়ে আলোচনা থামছেই না। ছবিটির অভিনয়শিল্পী নির্বাচন থেকে শুরু করে চরিত্রের উপস্থাপন সবকিছু নিয়েই চলছে নানা জল্পনা। এবার সীতার চরিত্রে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর নির্বাচন নিয়ে নিজের মতামত জানিয়েছেন রামানন্দ সাগরের জনপ্রিয় ধারাবাহিক ‘রামায়ণ’-এ সীতা চরিত্রে অভিনয় করা দীপিকা চিখলিয়া।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা বলেন,সাই পল্লবী নিঃসন্দেহে একজন অসাধারণ অভিনেত্রী। তবে সীতার মতো ঐতিহাসিক ও আবেগঘন চরিত্রে তাকে কেমন মানাবে, তা সিনেমা মুক্তির পরই বোঝা যাবে।

দীপিকার মতে, সীতা চরিত্রটি শুধু অভিনয়ের বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে কোটি দর্শকের আবেগ ও বিশ্বাস। তাই এই চরিত্রের উপস্থাপনায় বাহ্যিক সৌন্দর্য ও ব্যক্তিত্বের বিষয়টিও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, তুলসীদাসের রামায়ণে সীতার যে রূপ ও বৈশিষ্ট্যের বর্ণনা রয়েছে, নির্মাতাদের সেটিও বিবেচনায় রাখা উচিত। তিনি আরও জানান, সীতা চরিত্রের ক্ষেত্রে চোখ,চুল, উচ্চতা ও সামগ্রিক ব্যক্তিত্বের মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব বহন করে। রামানন্দ সাগরের ‘রামায়ণ’-এ তাকে সীতার চরিত্রে নির্বাচন করার সময়ও এসব দিক বিবেচনা করা হয়েছিল বলে জানান দীপিকা।

যদিও সাই পল্লবীর অভিনয় দক্ষতা নিয়ে কোনো আপত্তি জানাননি দীপিকা, তবে সীতা চরিত্রের ঐতিহ্যগত ভাবমূর্তি ও পর্দায় উপস্থাপন নিয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন তিনি। তার এই মন্তব্যের পর নতুন করে শুরু হয়েছে আলোচনা।

নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কপূর। রাবণের ভূমিকায় দেখা যাবে যশকে এবং হনুমানের চরিত্রে থাকছেন সানি দেওল। লক্ষ্মণের চরিত্রে অভিনয় করছেন রবি দুবে। এছাড়া ছবিতে রয়েছেন লারা দত্ত, রকুল প্রীত সিংহ, কাজল অগ্রবাল, অরুণ গোভিল, বিবেক ওবেরয়, কুণাল কপূর ও মোহিত রায়না।

প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমাকে ভারতের অন্যতম ব্যয়বহুল চলচ্চিত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। দুই পর্বে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘রামায়ণ’-এর। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, সিনেমাটির প্রথম পর্ব মুক্তি পেতে পারে ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব আসতে পারে ২০২৭ সালে।

সুত্র: আনন্দবাজার

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
আবেগঘন বার্তা মাইলসের শাফিন আহমেদকে হারানোর দুই বছর আজ
ছবি: সংগৃহিত
মামুনুর রশীদের মা রোকেয়া খানম আর নেই
ছবি: সংগৃহিত
ইধিকাকে খেলা শেখাচ্ছেন সৃজিত!