তিন বছরে তিন সরকারকে শপথ পড়িয়েছিলেন সাহাবুদ্দিন
রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়ার আগে মো. সাহাবুদ্দিন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল এক নজিরের অংশ হয়ে রইলেন। তিন বছরের ব্যবধানে তিনি শপথ পড়িয়েছেন তিনটি ভিন্ন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভাকে।
২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথবাক্য পাঠ করান। একই অনুষ্ঠানে তার নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদেরও শপথ পড়ান তিনি।
এর আগে ২০২৪ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভাকে শপথ পড়ান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। ওই বছরের ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়।
পরে ২০২৪ সালের ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। সেই সরকারকেও শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এর ফলে ২০২৪, ২০২৫ ও ২০২৬ পরপর তিন বছরে তিনটি ভিন্ন সরকারকে শপথ পড়ানোর ঘটনা বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার ১০ বছরের মেয়াদে শেখ হাসিনার নেতৃত্বাধীন দুটি পূর্ণাঙ্গ সরকারকে শপথ পড়িয়েছিলেন। তিনি ২০১৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
ভিওডি বাংলা/এমএস









মন্তব্য