বিএনপি নেতা শামসুদ্দিনের ওপর হামলা, গ্রেপ্তার দাবি ইশরাকের
ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী থানার ৬৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শামসূদ্দিন খানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১ নম্বর সদস্য ইশরাক হোসেন।
শুক্রবার (২৪ জুলাই) প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দুপুরে মাতুয়াইল শিশু হাসপাতাল এলাকায় আত্মগোপনে থাকা আওয়ামী সন্ত্রাসীরা শামসূদ্দিন খানের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১ নম্বর সদস্য ইশরাক হোসেন।
ভিওডি বাংলা/এএইচ/এমএস









মন্তব্য