জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: বিরোধীদলীয় নেতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ফেরেশতাদের দল নয় উল্লেখ করে দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সংগঠনের নেতাকর্মীদের ভুলত্রুটি হতে পারে। তবে অন্যায়ের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো আপস নেই।
শুক্রবার রাজধানীর কাকরাইলে দলের রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, "আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি, অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না।"**
তিনি আরও বলেন, "তবে এর অর্থ এই নয় যে, আমরা কোনো অন্যায় করি না। আমাদের ভুল, অন্যায়, দোষ ও অপরাধও হয়। আমরা আহ্বান জানিয়েছি, যারা দেশ ও জাতিকে ভালোবাসেন, তারা আমাদের কোনো অন্যায় বা অপরাধ দেখলে তা আমাদের ধরে দিন। কথা দিচ্ছি, আমরা সংশোধন করব, ইনশাআল্লাহ।"
নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, "আপনার গায়ে যদি সাদা কাপড় থাকে, তাহলে আরও বেশি যত্নশীল হতে হবে। ভেরি কেয়ারফুল! নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই।"
তিনি বলেন, "আমরা চেষ্টা করব সংশোধন করার। সহনীয় মাত্রার কোনো লঙ্ঘন হলে সংশোধনের মাধ্যমে তাকে আবারও দায়িত্ব দেওয়ার চেষ্টা করব। কিন্তু সেই মাত্রা যদি গুরুতর হয়, তাহলে আমাদের কিছুই করার থাকবে না। সেক্ষেত্রে আমাদের কঠিন সিদ্ধান্তের দিকেই যেতে হবে।"
ভিওডি বাংলা/আর









মন্তব্য