• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

খালেদা জিয়ার আমলেও একই দিনে ঈদ-পূজা হয়েছে : আবদুস সালাম

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ০৬:১৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপি সরকারের সময় একই দিনে দুর্গাপূজা ও ঈদের উৎসব অনুষ্ঠিত হলেও কোথাও কোনো ধরনের গোলযোগ হয়নি। তাই সম্প্রীতি ও সমতার বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শুক্রবার ২৪ জুলাই রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের আমলেই মাননীয় প্রধানমন্ত্রী যখন খালেদা জিয়া ছিলেন, তখন একই দিনে দুর্গাপূজা হয়েছে, একই দিনে আমাদের ঈদের উৎসব হয়েছে। কিন্তু কখনো কোনো সমস্যা হয়নি। আমরা একই সঙ্গে সব উৎসব পালন করেছি। তাই আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি।

আবদুস সালাম বলেন, ঢাকা মহানগরীর পক্ষ থেকে যেকোনো সময় আপনাদের যে কোনো সাহায্য-সহযোগিতা প্রয়োজন হলে আমি সবসময় পাশে থাকব। কারণ আমরা বিশ্বাস করি, যুদ্ধ করে আমরা এই দেশ স্বাধীন করেছি। আমরা সমতার বাংলাদেশে বিশ্বাস করি।

তিনি বলেন, আগামী দিনে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আমি মেয়র প্রার্থী। আমি আপনাদের সমর্থন, সহযোগিতা ও ভোট প্রত্যাশা করি। আশা করি, আপনারা আমাকে সহযোগিতা করবেন। তাহলে আমরা সবাই মিলে এই ঢাকা মহানগরীর সুখ-দুঃখ ভাগ করে নিতে পারব এবং নগরীকে আরও এগিয়ে নিতে একসঙ্গে কাজ করব।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে, আপনাদের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে এবং নাগরিকদের যেন কোনো অসুবিধা বা অভিযোগ না থাকে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। ঢাকা মহানগরীর একজন খাদেম হিসেবে আমি আপনাদের সেবায় সবসময় কাজ করে যাব। 

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে শুভ রথযাত্রার উদ্বোধন ঘোষণা করেন। 

ভিওডি বাংলা/আর 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতির পদত্যাগপত্রে উঠে এলো সরে দাঁড়ানোর কারণ
ছবি: সংগৃহীত
বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, প্রস্তুত গুলশানের নতুন বাসা
ছবি: ভিওডি বাংলা
রাষ্ট্রপতি পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন, বললেন স্পিকার