• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে উঠে এলো সরে দাঁড়ানোর কারণ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ০৫:২৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সামনে এসেছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র। জাতীয় সংসদের স্পিকারের উদ্দেশে লেখা এ পদত্যাগপত্রে তিনি গুরুতর শারীরিক অসুস্থতা ও দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনের কথা উল্লেখ করে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

পদত্যাগপত্রে রাষ্ট্রপতি উল্লেখ করেন, তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন এবং সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সৃষ্ট সাংবিধানিক পরিস্থিতি মোকাবিলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং পরবর্তী সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়টিও চিঠিতে তুলে ধরেন।

তিনি লেখেন, বর্তমানে দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও সাংবিধানিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং তার দায়িত্ব পালনের সময় কোনো সাংবিধানিক সংকট সৃষ্টি হয়নি।

তবে স্বাস্থ্যগত অবস্থার অবনতির কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তিনি গুরুতর অসুস্থ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতার পাশাপাশি তার অটোনমিক নিউরোপ্যাথি (Autonomic Neuropathy) রোগ শনাক্ত হয়েছে। এ রোগের কারণে তিনি মাঝেমধ্যে হঠাৎ অচেতন হয়ে পড়েন এবং শারীরিক ও মানসিকভাবে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তিনি দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন।

এসব কারণ দেখিয়ে সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তার স্বাক্ষরের পাশাপাশি ২৪ জুলাই ২০২৬ তারিখ উল্লেখ রয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
রাষ্ট্রপতি পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন, বললেন স্পিকার
ফাইল ছবি
পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান মো. মামুন হাসান। ছবি: ভিওডি বাংলা
বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান হলেন মো. মামুন হাসান