• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি উড়িয়ে দিল মোদি সরকার

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ০৭:১৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মেডিকেল ভর্তি পরীক্ষা নিট এর প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন জোরদার হলেও সেই দাবি স্পষ্টভাবে নাকচ করে দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সরকারের শীর্ষ সূত্রের বরাতে নিশ্চিত হওয়া গেছে যে ৫৭ বছর বয়সী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই। সরকার তার প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রেখেছে।

আন্দোলনকারী ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিক্ষোভরত শিক্ষার্থীরা জানিয়েছে, আন্দোলন প্রত্যাহারের প্রথম শর্তই হলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা তাকে বরখাস্ত করা। তবে সরকারের শীর্ষ পর্যায় থেকে এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে।

সরকারি এক শীর্ষ সূত্র এনডিটিভিকে জানায়, সরকারের দৃষ্টিকোণ থেকে পদত্যাগ গ্রহণ করা সবচেয়ে সহজ সিদ্ধান্ত হতে পারে, কিন্তু সরকার সে পথে হাঁটতে চায় না। ওই সূত্রের ভাষ্য, জনগণ সরকারের ওপর যে আস্থা রেখেছে, সেই ম্যান্ডেট অনুযায়ীই সরকার দায়িত্ব পালন করবে।

তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নাকচ করলেও পরীক্ষা পরিচালনাকারী সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-এর বিভিন্ন ত্রুটি ও সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার।

সরকারি সূত্র জানিয়েছে, এনটিএর কাঠামোগত দুর্বলতা ও বিভিন্ন সমস্যার একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হচ্ছে। খুব শিগগিরই সেগুলোর স্থায়ী সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত একাধিক চক্রকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে বলেও দাবি করেছে সরকার। একই সঙ্গে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

ভিওডি বাংলা/আর 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
ভারতের তরুণদের আন্দোলন কোথায় গিয়ে থামবে?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
জব্দ ইরানি সম্পদ দিয়ে জাহাজের ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা ট্রাম্পের
ছবি: সংগৃহিত
ভূমিকম্পের এক মাস পরও ধ্বংসস্তূপে লাশ, স্বজনের অপেক্ষায় একটি দেশ