• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ডলি সায়ন্তনীকে বিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ১১:৩৩ পি.এম.
শেয়ার করুন 0
ডলি সায়ন্তনী-রবি চৌধুরী
ছবি: সংগৃহীত

জীবনের এক সংবেদনশীল অধ্যায় নিয়ে খোলামেলা কথা বলেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। সম্প্রতি তিনি জানান, জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তার প্রথম বিয়ে। তবে সেই অতীত নিয়ে আর কোনো আলোচনা করতে চান না বলেও স্পষ্ট করেছেন এই শিল্পী।

ক্যারিয়ারের শুরুতেই ‘প্রেম দাও’ অ্যালবামের মাধ্যমে শ্রোতাদের নজর কাড়েন রবি চৌধুরী। প্রথম অ্যালবামের সাফল্যের পর একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি দেশীয় সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। অডিও অ্যালবাম, প্লেব্যাক এবং দেশ-বিদেশে অসংখ্য মঞ্চ পরিবেশনার মাধ্যমে তিনি হয়ে ওঠেন পরিচিত এক কণ্ঠ।

সম্প্রতি একটি গণমাধ্যমের সেলিব্রিটি আড্ডাভিত্তিক অনুষ্ঠানে জীবনের সবচেয়ে বড় ভুল সম্পর্কে জানতে চাইলে রবি চৌধুরী বলেন, 'আমার প্রথম বিয়েটাই জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সুযোগ থাকলে সেই অতীত পুরোপুরি মুছে ফেলতে চাইতাম। কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তাই সেই অতীত নিয়ে এখন আর কথা বলতে চাই না।'

নব্বই দশকের শেষদিকে জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর সঙ্গে রবির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০০০ সালের দিকে তারা একসঙ্গে বেশ কয়েকটি জনপ্রিয় দ্বৈত গান উপহার দেন। কাজ করতে গিয়েই দুজনের ঘনিষ্ঠতা বাড়ে এবং ২০০১ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে মতবিরোধ ও দাম্পত্য কলহের কারণে অল্প সময়ের মধ্যেই বিচ্ছেদের পথে হাটেন এই জুটি।

সাক্ষাৎকারে রবি চৌধুরীর বহুল আলোচিত গান ‘কাল নাগিনী’ নিয়েও প্রশ্ন করা হয়। ‘ঘুরাও দু নয়ন’ অ্যালবামের এই গানটি প্রাক্তন স্ত্রী ডলি সায়ন্তনীকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল কি না? এমন প্রশ্নে রসিকতার সুরে রবি চৌধুরী বলেন, 'সবসময় তো আর বন্দুক দিয়ে মারতে হয় না, মাঝে মাঝে কলম দিয়েও মারা যায়। গানটি আমার নিজের লেখা। তবে কাকে নিয়ে লিখেছিলাম, সেটা এখন আর বলতে চাই না।'

অতীতের স্মৃতি নিয়ে প্রকাশ্যে আর কোনো মন্তব্য করতে চান না বলেই জানান এই শিল্পী।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
যে কারণে কারাগারে টিকটকার প্রিন্স মামুন
ছবি: সংগৃহিত
আবেগঘন বার্তা মাইলসের শাফিন আহমেদকে হারানোর দুই বছর আজ
ছবি: সংগৃহিত
মামুনুর রশীদের মা রোকেয়া খানম আর নেই