• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আদালত প্রতিবেদক    ১ জুন ২০২৬, ০৫:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের ‘বিজয় ৭১’ ভবনের অষ্টম তলার টয়লেটসংলগ্ন স্থানে গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হাইকোর্টের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম কামাল হোসেন। তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের জমাদার হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (১ জুন) দুপুর ২টার দিকে শাহবাগ থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

সুপ্রিম কোর্টের একাধিক কর্মকর্তা জানান, কামাল হোসেন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে তারা জেনেছেন। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ ঘটনাটি তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: বিচার ও ক্ষতিপূরণে আইনি নোটিশ
আদ্-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: বিচার ও ক্ষতিপূরণে আইনি নোটিশ
অবহেলার অভিযোগে আদ্-দ্বীন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা
৬ শিশুর মৃত্যু অবহেলার অভিযোগে আদ্-দ্বীন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা
বাংলাদেশের বিচার বিভাগ অন্য দেশের তুলনায় স্বাধীন : আইনমন্ত্রী
বাংলাদেশের বিচার বিভাগ অন্য দেশের তুলনায় স্বাধীন : আইনমন্ত্রী