• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এমপি আমির হামজার স্ত্রী লাঞ্ছিত, শ্যালক-চালক আহত

কুষ্টিয়া প্রতিনিধি    ১ জুন ২০২৬, ০৮:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া থেকে জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আমির হামজার শ্যালক আবু বক্কর ও তাঁর গাড়িচালক সাদ্দাম হোসেন।

সোমবার (১ জুন) বিকেলে জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে এ ঘটনা ঘটে।

আমির হামজার শ্যালক আবু বক্কর জানান, ‘কুষ্টিয়া থেকে দুলাভাই (আমির হামজা) একটি গাড়িতে এবং আমি ও আমার বোনসহ কয়েকজন আরেকটি গাড়িতে জীবননগর আসছিলাম। আমরা হাসাদাহ বাজারে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের মাধ্যমে আমাদের গতিরোধ করা হয়। বারবার হর্ন দিলেও গাড়ি না সরলে আমাদের চালক নেমে কথা বলেন। এ সময় ওই ইজিবাইকের চালক দুঃখ প্রকাশ করেন। তবে হঠাৎ রাস্তার বিপরীত দিক থেকে কয়েকজন এসে আমার ওপর হামলা করে। আমি এমপি আমির হামজার শ্যালক বলায় তারা আরও ক্ষিপ্ত হয়ে আমাকে মুখে আঘাত করে। তখন আমার বোন গাড়ি থেকে বের হলে তাকে এবং এমপি আমির হামজাকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে।’

এদিকে খবর পেয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখসহ থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এমপি আমির হামজা ও তাঁর পরিবারের সদস্যরা জীবননগর থানায় গিয়েছেন বলে জানা গেছে।

ভিওডি বাংলা/আরআর/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার
আ.লীগ-জামায়াতকে ক্ষমা চাইতে হয়েছে, বিএনপিকে নয়: সেতুমন্ত্রী
আ.লীগ-জামায়াতকে ক্ষমা চাইতে হয়েছে, বিএনপিকে নয়: সেতুমন্ত্রী
বিজিবির তৎপরতায় ব্যর্থ হলো শতাধিক ব্যক্তিকে পুশইন চেষ্টা
বিজিবির তৎপরতায় ব্যর্থ হলো শতাধিক ব্যক্তিকে পুশইন চেষ্টা