• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আজমেরী ওসমান অনুসারীদের মিছিলে এনসিপির ধাওয়া

নারায়ণগঞ্জ প্রতিনিধি    ১ জুন ২০২৬, ০৮:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সদর উপজেলায় আজমেরী ওসমানের অনুসারীদের একটি মিছিলে ধাওয়া দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

সোমবার (১ জুন) ভোরে উপজেলার গোগনগর ইউনিয়নের ফকিরবাড়ি মাদ্রাসা এলাকায় মিছিল বের করা হয়।

ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।  ভিডিওতে দেখা যায়, এনসিপি নেতাকর্মীদের ধাওয়ার মুখে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।  তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে ২০-৩০ জনের একটি দল ফকিরবাড়ি মাদ্রাসা-সংলগ্ন সড়কে মিছিল বের করে।  টের পেয়ে কাছাকাছি স্থানে ইজিবাইকে অবস্থান করছিলেন এনসিপির কয়েকজন নেতাকর্মী।  তারা মিছিলটি দেখতে পেয়ে এগেলো উভয় পক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

এ বিষয়ে এনসিপির মহানগর কমিটির আহ্বায়ক শওকত আলী জানান, তাদের কয়েকজন নেতাকর্মী মিছিলটি দেখে ধাওয়া দেন।  মিছিলটি নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থনে হয়েছিল।  ব্যানার ও পরিচয় দেখে জানতে পারি, তারা প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের অনুসারী যুবলীগের কর্মী।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, ঘটনাটি পুলিশের জানা নেই।  মিছিল বা ধাওয়ার বিষয়ে কেউ থানায় জানায়নি।  খোঁজখবর নিয়ে খতিয়ে দেখা হবে।

ভিওডি বাংলা/আরআর/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার
আ.লীগ-জামায়াতকে ক্ষমা চাইতে হয়েছে, বিএনপিকে নয়: সেতুমন্ত্রী
আ.লীগ-জামায়াতকে ক্ষমা চাইতে হয়েছে, বিএনপিকে নয়: সেতুমন্ত্রী
বিজিবির তৎপরতায় ব্যর্থ হলো শতাধিক ব্যক্তিকে পুশইন চেষ্টা
বিজিবির তৎপরতায় ব্যর্থ হলো শতাধিক ব্যক্তিকে পুশইন চেষ্টা