{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘পাশেই জাহাজ ডুবছিল, মাথার ওপর উড়ছিল ক্ষেপণাস্ত্র’ ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী

আ.লীগ-জামায়াতকে ক্ষমা চাইতে হয়েছে, বিএনপিকে নয়: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১ জুন ২০২৬, ০৬:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ ও জামায়াতকে বিভিন্ন সময়ে জাতির কাছে ক্ষমা চেয়ে রাজনীতি করতে হয়েছে, তবে বিএনপিকে কখনো জনগণের কাছে ক্ষমা চাইতে হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি।

মঙ্গলবার বিকেলে রাজধানীর কলাবাগানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কলাবাগান বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম রবি বলেন, দেশে যখন একদলীয় শাসনব্যবস্থা চালু হয়েছিল, তখন রাজনীতি সংকটে পড়েছিল। সে সময় জিয়াউর রহমান রাজনৈতিক দল গঠন করে সেই সংকট থেকে দেশকে উত্তরণের পথ দেখান।

মন্ত্রী বলেন, “আওয়ামী লীগ ও জামায়াতকে জাতির কাছে ক্ষমা চেয়ে রাজনীতি করতে হয়েছিল। কিন্তু বিএনপি রাষ্ট্রের প্রয়োজন থেকে রাজনীতি করেছে। তাই এ দলকে কখনোই জনগণের কাছে ক্ষমা চাইতে হয়নি।”

তিনি বলেন, রাজনীতিতে দায়িত্বশীল আচরণের বিকল্প নেই। কোনোভাবেই যেন দলের ভাবমূর্তি ও ইমেজ ক্ষুণ্ন না হয়, সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে শেখ রবিউল আলম রবি বলেন, জনগণের সেবা করাই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। কোনো ধরনের প্রভাব বিস্তার বা ক্ষমতার অপব্যবহার না করে মানুষের কল্যাণে কাজ করতে হবে।

গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে এবং গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখতে দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপির আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
হাতকড়া খুলে পালাল ৩২ মামলার আসামি
ভারি বৃষ্টি ও উজানের ঢলে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেশের কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।  ছবি: সংগৃহীত
৩ নদী পানি বিপৎসীমার ওপরে, ১৪ জেলায় বন্যার আশঙ্কা
চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া। ছবি: ভিওডি বাংলা
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু