• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডেভিল হান্টে আরও ৫০৯ জন গ্রেপ্তার

   ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫১ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক 

যৌথ বাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় ৫০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মামলা ও অন্যান্য অপরাধে ৯৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দফতর।

প্রেস বিজ্ঞপ্তিতে, গ্রেপ্তারের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ১০টি রামদা, ৪টি ধামা, ৩টি কাঠের বাটযুক্ত দা, ২টি চাইনিজ চাপাতি, এবং একটি করে একনলা বন্দুক, ওয়ান শ্যুটারগান, কার্তুজ, চাইনিজ ছুরি, দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত ছুরি, চাইনিজ কুড়াল এবং দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত কুড়াল উদ্ধার করা হয়।

গত শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত তিন হাজার ৯৮১ জনকে গ্রেফতার করা হলো।

ভিওডি বাংলা/এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য