• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইসরায়েলি হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছাবে রাতে

নিজস্ব প্রতিবেদক    ৭ জুন ২০২৬, ০১:২৪ এ.এম.
ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি কর্মীর মরদেহ শনিবার (৬ জুন) দিবাগত রাতে দেশে পৌঁছাবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (৬ জুন) রাতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় ওই দুই বাংলাদেশি নিহত হন। ঘটনার পর তাদের মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়।

দীর্ঘ প্রক্রিয়া শেষে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় স্বজনদের মাঝে শোকের পাশাপাশি শেষবারের মতো প্রিয়জনকে দেখার অপেক্ষা তৈরি হয়েছে।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে রবি আজিয়াটা পিএলসি’র সিইওর সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রবি আজিয়াটা পিএলসি’র সিইওর সৌজন্য সাক্ষাৎ
পেট্রোনাস গ্রুপের ভাইস প্রেসিডেন্টে সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
পেট্রোনাস গ্রুপের ভাইস প্রেসিডেন্টে সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬তম সাধারণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬তম সাধারণ সভা অনুষ্ঠিত