• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০ জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ

হরমুজে নতুন উত্তেজনা, দুটি ড্রোন ভূপাতিত

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ৭ জুন ২০২৬, ০৯:১৪ এ.এম.
শেয়ার করুন 0
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির মধ্যে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য হুমকি সৃষ্টি করা দুটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানায়, শনিবার ভোরে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী দুটি একমুখী হামলাকারী ইরানি ড্রোন ভূপাতিত করেছে। ড্রোন দুটি হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক সামুদ্রিক চলাচলের জন্য হুমকি সৃষ্টি করছিল বলে দাবি করা হয়েছে।

সেন্টকম আরও জানায়, মার্কিন বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে এবং ইরানের আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষামূলক ব্যবস্থা অব্যাহত রাখবে।

এর আগে শুক্রবার গভীর রাতে সেন্টকম জানিয়েছিল, হরমুজ প্রণালির দিকে উৎক্ষেপণ করা চারটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। একই সঙ্গে ইরানের উপকূলীয় নজরদারি রাডার স্থাপনাগুলোতেও পাল্টা হামলা চালানো হয়।

এদিকে, শনিবার যুক্তরাষ্ট্রের মিত্র দেশ বাহরাইন ও কুয়েতের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন, যা অঞ্চলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: রয়টার্স
ট্রাম্পের হামলা স্থগিত, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর উড়িয়ে দিল ইরান
ছবি : সংগৃহিত
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় কমলো তেলের দাম
ছবি: সংগৃহীত
বার্লিন প্রাইড শোভাযাত্রায় হামলার সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত