• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০ জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি সুন্দর বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০০ শালিক হত্যায় চারজনের বিরুদ্ধে মামলা

মিরপুরে সিটিটিসির অভিযানে জেল পলাতক প্রতারক গ্রেপ্তার

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৯ জুন ২০২৬, ০১:১৭ পি.এম.
শেয়ার করুন 0
অহিদুল আলম ভূঁইয়া । ছবি: ভিওডি বাংলা
অহিদুল আলম ভূঁইয়া । ছবি: ভিওডি বাংলা

রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে জেল পলাতক ও একাধিক প্রতারণা মামলার আসামি অহিদুল আলম ভূঁইয়া ওরফে সাজিদকে (৫৭) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।  

সোমবার (৮ জুন) বিকেলে মিরপুর-১ এলাকার একটি রেস্টুরেন্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় জানিয়েছে সিটিটিসি।

এ সময় তার কাছ থেকে বিভিন্ন মোবাইল অপারেটরের ১০টি সিম কার্ড এবং বিভিন্ন ব্যাংকের হিসাবসংক্রান্ত তথ্যসম্বলিত ২৩টি ব্ল্যাঙ্ক চেক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চেকগুলোর মধ্যে ১০টি ভিন্ন ব্যাংক হিসাব নম্বরের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে।

প্রাথমিক অনুসন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী জানতে পারে, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে আর্থিক প্রতারণা করে আসছিলেন। বিশেষ করে হজে পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, অহিদুল আলম ভূঁইয়া পুলিশ সদর দপ্তর ও কারা অধিদপ্তরের প্রকাশিত জেল পলাতক আসামিদের তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন। ওই তালিকায় তার অবস্থান ছিল ৬০ নম্বর ক্রমিকে।

এছাড়া নরসিংদীর মনোহরদী থানায় দায়ের করা একাধিক প্রতারণা মামলায় তার বিরুদ্ধে ১০টির বেশি গ্রেপ্তারি পরোয়ানা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।  

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোহরাওয়ার্দী উদ্যানে রাজিব শাহ'র তৈরি অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ডিএসসিসি
সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান রাজিব শাহ’র সেই আস্তানা উচ্ছেদ করল ডিএসসিসি
ছবি: সংগৃহীত
ডিএমপির পৃথক বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪২
প্রতীকী ছবি
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩