• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০ জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা, পাল্টা হামলা চালাল তেহরান

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ১০ জুন ২০২৬, ০৯:০৫ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। দক্ষিণ ইরানে মার্কিন হামলার পাল্টা জবাব হিসেবে বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে ‘আত্মরক্ষামূলক ব্যবস্থা’ হিসেবে ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে ইরানের দৃঢ়তা পরীক্ষা করার চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো হামলা বা হুমকির উপযুক্ত জবাব দেওয়া হবে। একই সঙ্গে অঞ্চল ত্যাগ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বানও জানান তিনি।

তবে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারকে লক্ষ্য করে ইচ্ছাকৃত কোনো হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। তার দাবি, ওই ঘটনায় ইরানের কোনো পরিকল্পিত ভূমিকা ছিল না।

অন্যদিকে মধ্যপ্রাচ্যের আরেক উত্তপ্ত অঞ্চলে দক্ষিণ লেবাননে মঙ্গলবার ইসরায়েলি হামলায় প্রায় ২০ জন নিহত হয়েছেন। নতুন সামরিক অভিযান শুরুর আগে কয়েকটি এলাকা খালি করার নির্দেশ দেয় ইসরায়েল। ফলে হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে নিজেদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হন।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, চিকিৎসার জন্য বিদেশে যেতে আগ্রহী ১৬ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনিকে গাজা ত্যাগ করতে বাধা দেওয়া হচ্ছে। তাদের দাবি, প্রয়োজনীয় চিকিৎসা বিলম্বিত হওয়ায় বহু রোগীর মৃত্যু ঘটছে।

তথ্যসূত্র: আলজাজিরা।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: রয়টার্স
ট্রাম্পের হামলা স্থগিত, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর উড়িয়ে দিল ইরান
ছবি : সংগৃহিত
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় কমলো তেলের দাম
ছবি: সংগৃহীত
বার্লিন প্রাইড শোভাযাত্রায় হামলার সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত