• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডেভিল হান্ট

সারাদেশে গ্রেপ্তার ৫২৯ জন

   ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৫ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক 

ঢাকাসহ সারাদেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে আরো ৫২৯ জনকে। এছাড়া এ অভিযানসহ অন্যান্য অভিযানে একই সময়ে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৫০৩ জনকে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। 

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টা ৫২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এই বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত ১ হাজার ৫০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

অভিযানে ১টি পিস্তল, ১টি দেশীয় তৈরি শুটার গান, ১টি পিস্তলের গুলির খোসা, ১টি লাল রঙের তাজা সীসার কার্তুজ, ২টি কার্তুজের খোসা, ১টি চাপাতি, ২টি রামদা, ১টি ছেনি, ২টি দা, ৪টি ছোরা, ১টি ধারালো চাকু, ২টি ধামা, ১টি স্টিলের তৈরি ব্যাটন, ১টি প্লাস ও ১টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা পর থেকে ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট সারাদেশে অভিযান শুরু করে। 

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য