• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক    ১২ জুন ২০২৬, ০৪:১৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু হয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর।

শুক্রবার (১২ জুন) বিকাল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, শিক্ষা মন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন, রেহান আসিফ আসাদ ও তানভীর গনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

ওই দিন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দেয় মন্ত্রিসভা।

ভিওডি বাংলা/খতিব/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করবে আদ্-দ্বীন হাসপাতাল
সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করবে আদ্-দ্বীন হাসপাতাল
বেনাপোল হয়ে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
বেনাপোল হয়ে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
ডেপুটি স্পিকারের সঙ্গে চীন প্রতিনিধি দলের বৈঠক
ডেপুটি স্পিকারের সঙ্গে চীন প্রতিনিধি দলের বৈঠক