• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি আদাবরে পুলিশের ওপর হামলা, এক্সেল বাবুসহ গ্রেপ্তার ৬ সাবেক মন্ত্রী-এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় মনিরের যাবজ্জীবন জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় হবে: প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মিরপুরে কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপ’ এর ইমনসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক    ১৭ জুন ২০২৬, ০৩:২৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় আতঙ্ক সৃষ্টিকারী কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপ’ এর অন্যতম সক্রিয় সদস্য শিশির আহম্মেদ ইমনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব -৪)।

বুধবার (১৭ জুন) ভোরে পল্লবী থানাধীন মিরপুর-১২ এলাকায় এক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— শিশির আহম্মেদ ইমন (২১), আব্দুল্লাহ (২৩) ও আল আমিন (২৫)।

র‌্যাব জানায়, আশিকুর রহমান শান্ত ওরফে আশিকের নেতৃত্বে এলাকায় ‘ভইরা-দে গ্রুপ’ নামে এই কিশোর গ্যাংটি পরিচালিত হচ্ছিল। সম্প্রতি এই গ্রুপের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মামলার এজাহার ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ খতিয়ে দেখে র‌্যাব জানায়, গত ২৩ মে সন্ধ্যায় জাহিদ হাসান সুমন ওরফে বিপ্লব এবং তার ভাই হৃদয় গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে পল্লবী এলাকার একটি মুদি দোকানের সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে ‘ভইরা-দে গ্রুপ’ এর সক্রিয় সদস্য ইমনসহ ৭/৮ জন সহযোগী দেশীয় অস্ত্র ঠেকিয়ে তাদের পথ রোধ করে এবং এলোপাতাড়ি মারধর করে।

র‌্যাব আরও জানান, এই কিশোর গ্যাংটির সদস্যরা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বিদেশী আগ্নেয়াস্ত্র প্রদর্শন, গোলাগুলি, হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, মারামারি, মাদক সেবন এবং ইভটিজিংসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

হামলার ঘটনার পর থেকেই র‌্যাব-৪ জড়িতদের আইনের আওতায় আনতে ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে আজ ভোরে মিরপুর-১২ এলাকা থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৪ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে র‌্যাবের এই সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/এম আই/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেহে লুকিয়ে সিরিঞ্জ-ওষুধ পাচার, শাহজালালে চীনগামী নারী আটক
দেহে লুকিয়ে সিরিঞ্জ-ওষুধ পাচার, শাহজালালে চীনগামী নারী আটক
দাবি না মানলে রেমিট্যান্স বন্ধের হুঁশিয়ারি মালয়েশিয়া প্রবাসীদের
দাবি না মানলে রেমিট্যান্স বন্ধের হুঁশিয়ারি মালয়েশিয়া প্রবাসীদের
মানসিক রোগী দিয়ে চলছে হাসপাতাল! কুষ্টিয়ায় ভয়ঙ্কর অনিয়মের অভিযোগ
মানসিক রোগী দিয়ে চলছে হাসপাতাল! কুষ্টিয়ায় ভয়ঙ্কর অনিয়মের অভিযোগ