• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক    ১৮ জুন ২০২৬, ০২:১২ এ.এম.
প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ঘরে স্বামীর হাত-পা-মুখ বেঁধে রেখে এক গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার মধ্যরাতে উপজেলার পাগলা থানা এলাকার একটি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাগলা থানার ওসি আমিনুল ইসলাম।

এ ঘটনায় বুধবার সকালে ২৫ বছর বয়সি ওই গৃহবধূর মা বাদী হয়ে আটজনকে আসামি করে থানায় অভিযোগ করেছেন।

ওই নারীর স্বামী বলেন, “বাড়িতে দুটি কক্ষের একটিতে মা এবং অন্যটিতে আমি সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস করি। রাত ১টার দিকে আটজন মুখ বাঁধা অবস্থায় ঘরে ঢুকে আমার হাত-পা-মুখ বেঁধে মারধর করে।

“এ সময় আমার স্ত্রী ফেরাতে গেলে তারা তাকে জোর করে ঘর থেকে তুলে নিয়ে যায়। পরে বাড়ি থেকে প্রায় দেড়শ মিটার দূরে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। স্বজনরা টের পেয়ে আমার স্ত্রীকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।”

ভুক্তভোগী নারীর মা কাঁদতে কাঁদতে বলেন, “আমি অসহায় মা। আমার স্বামী আছিল প্রতিবন্ধী, মইরা গেছে। মায়াডারে লইয়া থাকতাম। যারা আমার মায়াডার সর্বনাশ করছে তাগর কঠিন বিচার চাই।”

ওসি আমিনুল ইসলাম বলেন, “ভুক্তভোগী নারীর ফরেনসিক পরীক্ষা ও চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন।”

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
২০২৬ সালে এসেও আমাদের বেতন ৪৪৬০ টাকা
২০২৬ সালে এসেও আমাদের বেতন ৪৪৬০ টাকা
প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ
প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ