• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক    ২১ জুন ২০২৬, ০৭:৪০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ধর্ষণ ও ভ্রুণ নষ্টের অভিযোগে করা মামলায় কারাগারে থাকা ছাত্রশিবিরের বহিষ্কৃত নেতা জিসান মিয়াকে দুই দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২১ জুন) দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তৈয়ব উদ্দিন আহমেদ এ আদেশ দেন।

জানা গেছে, জিসানকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ডিবি পুলিশ। আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে, ১৩ জুন বিকেলে  জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান জানান,  ৫-৬ মাস আগে শিবির নেতা জিসানের সঙ্গে এক বিধবা নারীর ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে দুজন মোবাইলে কথা বলতে বলতে প্রেমের সম্পর্কে জড়ান। গত ২০ মে শিবির নেতা জিসান তার দাউদকান্দির ভাড়া বাসায় নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন। পরে ওই নারী গর্ভবতী হয়ে পড়লে জিসান বাচ্চা নষ্ট করার জন্য চাপ দেন। জিসান তার চাচাতো ভাই সজীবকে দিয়ে বাচ্চা নষ্ট করার ওষুধ পাঠান। পরে ওই নারীর রক্তক্ষরণ শুরু হলে জিসান সজীবকে দিয়ে পুনরায় ওষুধ পাঠান। পরে ওই নারী সুস্থ হয়ে উঠে জিসানকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করেন।

গত ১২ জুন উভয়ের বিয়ের কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে সেই বিয়ে থেকে বিরত থাকতেই নিখোঁজের নাটক সাজান শিবির নেতা জিসান। পরে পুলিশ শুক্রবার রাত ৮টা-৯টার দিকে জেলার লাকসাম জংশন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুদকের মামলায় গ্রেপ্তার মাসুদ উদ্দিন ৪ দিনের রিমান্ডে
দুদকের মামলায় গ্রেপ্তার মাসুদ উদ্দিন ৪ দিনের রিমান্ডে
সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির
সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির
ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত
ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত