• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দেশে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০: সংসদে সংস্কৃতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৫ জুন ২০২৬, ০৫:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশে বর্তমানে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০টি বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য সেলিনা সুলতানার টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০’-এর তফসিল (সংশোধিত-২০১৯) অনুযায়ী বর্তমানে দেশে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০টি।

তিনি আরও জানান, জনশুমারি ও গৃহগণনা-২০২২-এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী তফসিলভুক্ত এবং অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলিয়ে দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মোট জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯ জন। এ সংখ্যা দেশের মোট জনসংখ্যার প্রায় ১ শতাংশ।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা সংরক্ষণ এবং বিকাশে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি তাদের সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্যকে জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সরকার আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে এবং তাদের সংস্কৃতির বিকাশে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/আরআর/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
‘আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’
ছবি: সংগৃহীত
শুষ্ক মৌসুমে ৬,২০০ ও বর্ষায় ৮০০০ কি.মি নাব্য নৌপথ রয়েছে: শেখ রবিউল
ছবি: সংগৃহীত
৮৭টি হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী