• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইসলামে হানাহানি-বিদ্বেষের স্থান নেই: প্রধানমন্ত্রী পৃথক টোল পদ্ধতির অবসান, আসছে সমন্বিত ইটিসি নেটওয়ার্ক দক্ষিণ সিটির ৬ লাখ শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ২৮ জুন গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীন ৪ সমঝোতা তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক ইমেরিটাস অধ্যাপক পদ হারালেন ডা. এ বি এম আবদুল্লাহ অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ১১ দলীয় জোটের শুষ্ক মৌসুমে ৬,২০০ ও বর্ষায় ৮০০০ কি.মি নাব্য নৌপথ রয়েছে: শেখ রবিউল জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনা করতে পারে সরকার: নৌপরিবহন মন্ত্রী

আদালতের রায়েও থামছে না প্রবাসী পরিবারকে হয়রানি

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি    ২৫ জুন ২০২৬, ০৭:৩৬ পি.এম.
ডাসার উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের ডাসারে একটি প্রবাসী পরিবারের সম্পত্তিতে পাঁচতলা ভবন নির্মাণ কাজে বাধা, ১২ লাখ টাকার নির্মাণসামগ্রী বিনষ্ট এবং একের পর এক মিথ্যা মামলা দিয়ে নিঃস্ব করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে। শুধু তাই নয়, জমিতে গেলে ওই পরিবারের সদস্যদের হত্যা ও লাশ গুম করার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এই অবস্থা থেকে পরিত্রাণ চেয়ে বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে ডাসার উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। এর আগে, সকালে ডাসার থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ মোর্শেদা বেগম। তিনি বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল (সালতা) গ্রামের প্রবাসী মেহেদী হাসান কুদ্দুসের স্ত্রী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ভুক্তভোগী মেহেদী হাসান কুদ্দুস ২০২৪ সালে ডাসার থানার দক্ষিণ ভাউতলী এলাকায় সুধির কুমার দাস, রমেশ চন্দ্র দাস এবং মো. সাইফুল ইসলাম গংদের কাছ থেকে বিভিন্ন দাগে মোট ১০১ শতাংশ জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর বিপুল অর্থ ব্যয় করে নাল জমিটি বালু দিয়ে ভরাট করেন তারা। বর্তমানে সেখানে তাদের লাগানো ৫০০টি ফলদ গাছ, ২টি টিনের পাকা বসত ঘর, ১টি শেড ঘর ও পল্লী বিদ্যুতের মিটার রয়েছে।

ভুক্তভোগীদের দাবি, স্থানীয় নূরজাহান বেগম, দেলোয়ার বেপারী, জানে আলম বেপারী, ইব্রহিম বেপারী, শাহ আলম বেপারী এবং সাকিব বেপারীসহ একটি ভূমিদস্যু চক্র গত ৩ বছর ধরে জমিটি জোরপূর্বক দখলের পাঁয়তারা করছে। তারা জমিটি নিয়ে মহামান্য আদালতে একে একে ৯টি মামলা করে।

আদালত প্রতিবারই নথিপত্র ও সত্যতা যাচাই করে ভুক্তভোগী মেহেদী হাসান কুদ্দুসের পক্ষে রায় প্রদান করেন। কিন্তু আদালতের রায় অমান্য করে চক্রটি বারবার নতুন নতুন ভুয়া মামলা দিয়ে পরিবারটিকে হয়রানি ও আর্থিক ও মানসিকভাবে নিঃস্ব করে চলেছে।

মোর্শেদা বেগম কান্নাবিজড়িত কণ্ঠে বলেন,বারবার মামলা ও অবৈধ নিষেধাজ্ঞার কারণে সাইটে এনে রাখা ১০ লাখ টাকার রড এবং ২ লাখ টাকার সিমেন্ট রোদ-বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বৈধভাবে জমি কিনে, খাজনা-খারিজ দিয়ে ঘরবাড়ি তুলেছি। আদালতও আমাদের পক্ষে রায় দিয়েছেন। কিন্তু তারা আমাদের জমিতে নামতে দিচ্ছে না। আমরা এখন জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও আইনি সহায়তা চাই।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ১৯ ফেব্রুয়ারি ও ২৫ মে ভুক্তভোগীরা পাঁচতলা ভবনের কাজ করতে গেলে বিবাদীরা দলবল নিয়ে কাজে বাঁধা দেয়। বাঁধা দেওয়ার কারণ জানতে চাইলে প্রতিপক্ষ প্রকাশ্যে হুমকি দিয়ে বলে, 'এই জমিতে পা দিলে সবাইকে খুন করে লাশ গুম করে ফেলা হবে।' এ অবস্থায় প্রবাসী পরিবারটি বর্তমানে জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নূরজাহান বেগম বিস্তারিত কোনো প্রমাণ দেখাতে না পারলেও দাবি করেন, ওই জমিটি তাঁর।

ডাসার থানার ওসি সোলায়মান মাহমুদ জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/তুহিন মৃধা/এফএ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন