• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফেমিনিস্ট গ্রিন অ্যাকশন অ্যাওয়ার্ড পেল ৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক    ২৫ জুন ২০২৬, ০৮:২৮ পি.এম.
ফেমিনিস্ট গ্রিন অ্যাকশন অ্যাওয়ার্ড পেল ৩ প্রতিষ্ঠান
ছবি: সংগৃহীত

নারীবাদী সবুজ জলবায়ু রূপান্তর ও টেকসই অর্থনীতিতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘ফেমিনিস্ট গ্রিন অ্যাকশন অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছে তিনটি প্রতিষ্ঠান। পাশাপাশি টেকসই পরিবেশ ও কর্মসংস্থানে অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন দুই তৃণমূল উদ্যোক্তা।

বুধবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অ্যাকশন এইড বাংলাদেশ দ্বিতীয়বারের মতো এ পুরস্কার ও সম্মাননা প্রদান করে।

এ বছর ‘ইয়ুথ-লেড গ্রিন এন্টারপ্রেনারশিপ’ বিভাগে ‘স্বচ্ছ’ ও ‘ওয়ার্ল্ডলিংকআপ’ এবং এসএমই বিভাগে ‘ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড’ পুরস্কার পায়। পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু সচেতনতা ও সবুজ প্রযুক্তির প্রসার এবং পরিবেশবান্ধব হস্তশিল্প উৎপাদনে অবদানের জন্য প্রতিষ্ঠানগুলোকে এ স্বীকৃতি দেওয়া হয়।

বিশেষ সম্মাননা পেয়েছেন বগুড়ার উদ্যোক্তা শারমিন আক্তার ও ঠাকুরগাঁওয়ের সৌরবিদ্যুৎভিত্তিক উদ্যোক্তা সোলেমান আলী। উচ্ছিষ্ট কাপড় ও সুতা দিয়ে দড়ি তৈরি করে দুই শতাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন শারমিন আক্তার। আর ‘সোলার ম্যান’ নামে পরিচিত সোলেমান আলী কৃষকদের জন্য স্বল্প খরচের ভ্রাম্যমাণ সৌরসেচ ব্যবস্থা উদ্ভাবন করেছেন।

অনুষ্ঠানে অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, ন্যায্য ও নারীবাদী রূপান্তরে এসএমই ও তরুণ উদ্যোক্তাদের স্বীকৃতি দেওয়ার এ উদ্যোগ একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন এবং কর্পোরেট আইনজীবী ব্যারিস্টার নিহাদ কবির। তারা টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং সামাজিক মূল্যবোধের চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

এ বছর পুরস্কারের জন্য ২৭টি আবেদন জমা পড়ে। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়। পুরস্কার বিতরণের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির অভিযান
ছবি: সংগৃহীত
গেন্ডারিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
ছবি : সংগৃহীত
বিআরটিএ কার্যালয়ে দুই দালালের কারাদণ্ড