• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শহীদ মিনার

রাষ্ট্রপতির শ্রদ্ধা জানানোর সময় ‘গো ব্যাক চুপ্পু’ স্লোগান

   ২১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৬ এ.এম.

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন মো. সাহাবুদ্দিন। এ সময় ‘গো ব্যাক চুপ্পু’ স্লোগান দেন বিক্ষোভকারীরা। 

রাষ্ট্রপতি একুশের প্রথম প্রহর শুক্রবার রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন শ্রদ্ধা জানাতে। কড়া নিরাপত্তায় রাষ্ট্রপতির গাড়িবহর শহীদ মিনার এলাকায় আসার পরপরই উপস্থিত শিক্ষার্থী-জনতা বিক্ষোভ শুরু করেন। এ সময় ‘গো ব্যাক চুপ্পু’  শ্লোগান দেন তারা।

তবে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাষ্ট্রপতি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনার ত্যাগ করেন। অন্যান্য বছর রাষ্ট্রপতি শ্রদ্ধা জানানোর সময় সরকারপ্রধান উপস্থিত থাকলেও এবার প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপতি শ্রদ্ধা জানিয়ে চলে যাওয়ার পর শ্রদ্ধা জানাতে আসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে জুলাই গণহত্যার শহীদদের স্মরণে কালো পতাকা মিছিল বের করে একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আগমন প্রতিহত করার ঘোষণা দেয় বিপ্লবী ছাত্র পরিষদ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক আবদুল ওয়াহেদ।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের কিছু দিন পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জোরালো হয়ে ওঠে। ঘেরাও করা হয় বঙ্গভবনও। তবে সাংবিধানিক শূন্যতার আশঙ্কায় বিএনপিসহ কিছু দলের ভেটোর কারণে রাষ্ট্রপতি শেষ পর্যন্ত টিকে যান।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য