টপ নিউজ
রাজধানীতে ইয়াবাসহ কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক
২৭ জুন ২০২৬, ০৩:৩১ পি.এম.

ছবি: সংগৃহীত
রাজধানীর রায়সাহেব বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩২৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১০।
শুক্রবার (২৬ জুন) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোতয়ালী থানাধীন রায়সাহেব বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব।
আটককৃতের নাম মো. রুহুল আমিন বেপারী (৬৭)। সে ময়মনসিংহের ত্রিশাল থানার মৃত উসমান বেপারীর ছেলে।
র্যাব- ১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকারের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্ততিতে এসব তথ্য জানান হয়।
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য