• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী দেশকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নকল ঠেকাতে এইচএসসি কেন্দ্রের সব কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ সভা ডেকেছে জাতীয় কমিটি, দুশ্চিন্তা কাটছে ১৪ হাজার শিক্ষকের তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ বিএনপি নির্যাতিত মানুষের পক্ষে কাজ করে: আবদুস সালাম রোহিঙ্গা ইস্যুতে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী মাদক থেকে বাঁচতে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হতে হবে: সেনাপ্রধান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব: সংসদে বিরোধীদলীয় নেতা মালয়েশিয়া-চীন সফর দেশের মানুষের স্বার্থে: প্রধানমন্ত্রী

হবিগঞ্জে পুশ ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

হবিগঞ্জ প্রতিনিধি    ২৭ জুন ২০২৬, ০৭:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কথিত পুশ ইন প্রচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৭ জুন) রাত ৩টার দিকে তেলিয়াপাড়া সীমান্তের আন্তর্জাতিক শূন্যরেখায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, তেলিয়াপাড়া বিওপির দায়িত্বাধীন ১৯৮২ নম্বর প্রধান সীমান্ত পিলারের ১১-এস উপপিলারসংলগ্ন শূন্যরেখায় বিএসএফ অজ্ঞাতসংখ্যক ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এ সময় সীমান্তের নিরাপত্তা বাতি বন্ধ রাখা হয়েছিল বলেও অভিযোগ করেছে বিজিবি।

খবর পেয়ে ৫৫ বিজিবির একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুপ্রবেশের চেষ্টা শূন্যরেখাতেই প্রতিহত করে। পরে বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।

বিজিবি জানায়, অভিযানের সময় স্থানীয় সীমান্তবাসীরাও সহযোগিতা করেছেন।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে বিজিবি সর্বদা প্রস্তুত। বর্তমানে তেলিয়াপাড়া সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেখানে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি।

ভিওডি বাংলা/আ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রেপ্তারকৃত মাদক কারবারি
ফরিদপুরে ২৬ লাখ টাকার মাদকসহ কারবারি গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ
সড়ক অবরোধ করে বিক্ষোভ
শ্রমিকের মৃত্যু গাজীপুরে সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
সুজন ও আরিফুল। ছবি: ভিওডি বাংলা
পাবনায় চাঁদাবাজির অভিযোগে আটক ২