ব্রাহ্মণবাড়িয়ায় ‘ডেভিল হান্ট’, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলমান বিশেষ ‘ডেভিল হান্ট’ অভিযানে উপজেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) রাত ৯টা ১০ মিনিটের দিকে কসবা পৌর মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. ছাত্তার হোসেন কসবা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পানাইয়ারপাড় এলাকার ফুল মিয়ার ছেলে। তিনি কসবা উপজেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কসবা থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে কসবা পৌর মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কসবা থানার ওসি নাজনীন সুলতানা বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিওডি বাংলা/এফএ








মন্তব্য