• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গবেষণা-উদ্ভাবনে বিশ্বমানের হবে বুয়েট: মাহ্‌দী আমিন উপকূলের দুর্গম অঞ্চলে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে স্পেশাল টিম হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত দিল ইরান বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী দেশকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নকল ঠেকাতে এইচএসসি কেন্দ্রের সব কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ সভা ডেকেছে জাতীয় কমিটি, দুশ্চিন্তা কাটছে ১৪ হাজার শিক্ষকের তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ বিএনপি নির্যাতিত মানুষের পক্ষে কাজ করে: আবদুস সালাম রোহিঙ্গা ইস্যুতে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ জুন ২০২৬, ০৯:৪৬ পি.এম.
হরমুজ প্রণালি
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব জাহাজকে আগে থেকেই ইরানি কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে বলে দাবি করেছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বর্তমানে প্রণালিতে থাকা কয়েকটি জাহাজ প্রয়োজনীয় অনুমতির অপেক্ষায় রয়েছে।

ইরানের দাবি, হরমুজ প্রণালিতে প্রবেশ বা সেখান থেকে বের হওয়ার আগে সব জাহাজকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। তেহরানের ভাষ্য, তাদের নৌ-চলাচলসংক্রান্ত বিধি এখনো কার্যকর রয়েছে।

তবে যুক্তরাষ্ট্র ও কয়েকটি উপসাগরীয় দেশ এ অবস্থান প্রত্যাখ্যান করেছে। তাদের মতে, হরমুজ প্রণালি একটি আন্তর্জাতিক নৌপথ। তাই কোনো একক দেশ সেখানে চলাচলের জন্য বাধ্যতামূলক অনুমতির শর্ত আরোপ করতে পারে না।

চলতি সপ্তাহে হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করলেও তেহরান অভিযোগটি অস্বীকার করেছে। এর পর যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায়।

পরে আইআরজিসি অভিযোগ করে, যুক্তরাষ্ট্র ইসলামাবাদে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘন করেছে। ইরানের দাবি, ওই সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালিতে নৌ-চলাচল সমন্বয়ের দায়িত্ব তাদের ওপর ন্যস্ত রয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স
ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৯২০
ইউক্রেনের ড্রোন হামলার পর বিদ্যুৎ সংকটে পড়েছে রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়া। ছবি: সংগৃহীত
ক্রিমিয়ায় জ্বালানি-বিদ্যুৎ সংকট, জরুরি অবস্থা ঘোষণা