হৃদয় জিতলেন ভোজিনহা

মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ৩-২ ব্যবধানে আর্জেন্টিনা ম্যাচ জিতলেও, ম্যাচের আসল নায়ক হিসেবে কোটি ভক্তের হৃদয় জিতে নিয়েছেন ভোজিনহাই।
ভোজিনহার স্বপ্ন ছিল ম্যাচটি টাইব্রেকারে নেওয়ার। সেখানে বিশ্বসেরা লিওনেল মেসির পেনাল্টি আটকে দিয়ে কেপ ভার্দেকে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় জয়টি উপহার দেবেন। তা হয়তো সত্যি হতেও পারত। কিন্তু ১১১ মিনিটে মেসির কর্নার থেকে ক্রিশ্চিয়ান রোমেরোর হেড ঠেকাতে গিয়ে কেপ ভার্দের ডিফেন্ডার বার্গেসের আত্মঘাতী গোলে সেই স্বপ্ন অধরাই থেকে যায়।
স্বপ্ন ভাঙলেও, পুরো ম্যাচে মেসিকে তিনি বোতলবন্দি করে রেখেছিলেন। পুরো ১২০ মিনিটের স্নায়ুযুদ্ধে মেসির চার-চারটি নিশ্চিত গোল রুখে দিয়ে ছিলেন এই বুড়ো বাজপাখি। যা বিশ্বকাপ ইতিহাসের পাতায় ৪০ বছর বয়সী এই গোলরক্ষকের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তবে ম্যাচ হারলেও ভোজিনহা আজ বিশ্বজয়ী।
ম্যাচের আগে কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস বুক চিতিয়ে বলেছিলেন, 'ফুটবল মাঠে পরিসংখ্যান বা বড় নাম কোনো ম্যাটার করে না।'
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য