• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘ইনশাআল্লাহ পরের বিশ্বকাপে আবার ফিরব’

বিনোদন ডেস্ক    ৬ জুলাই ২০২৬, ১২:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলমান ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় যেন কিছুতেই মেনে নিতে পারছেন না কোটি কোটি সমর্থক। ব্রাজিলের এই বিদায়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে হতাশা, যার আঁচ লেগেছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও।

প্রিয় দলের এমন আকস্মিক বিদায়ে মন খারাপ অভিনেত্রী সাফা কবিরেরও। তবে তার বিশ্বাস, আগামী বিশ্বকাপে নতুন উদ্যমে ঘুরে দাঁড়াবে ব্রাজিল।

মেটলাইফ স্টেডিয়ামে বসে ম্যাচ উপভোগ করার সময় ব্রাজিলের ২-১ গোলে পরাজয়ে বিদায়ের সাক্ষী হন সাফা কবির। পরে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে দেখা যায়, চোখে সানগ্লাস আর বিষণ্ণ মন নিয়ে ব্রাজিলের জার্সির ওপর বাংলাদেশের জাতীয় পতাকা কাঁধে জড়িয়ে হাঁটছেন এই অভিনেত্রী। ভিডিওতে তাকে বলতে শোনা যায় আজ আমি দুঃখিত, তবে ইনশাআল্লাহ আগামী বিশ্বকাপে আবারও ফিরব।
পোস্টের ক্যাপশনে একটি ভাঙা হৃদয়ের ইমোজি দিয়ে সাফা লেখেন, ‘ইনশাআল্লাহ নেক্সট টাইম’ (আগামীবার)।

এর আগে ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে শেয়ার করা এক ছবিতে ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে দেখা যায় সাফা কবিরকে। সেই পোস্টে বাংলাদেশের ফুটবল নিয়ে নিজের স্বপ্নের কথাও তুলে ধরেন তিনি। 
ক্যাপশনে লেখেন, “আজ এখানে ব্রাজিলকে সমর্থন করতে এসেছি। স্বপ্ন দেখি, একদিন বাংলাদেশও ফিফা বিশ্বকাপে খেলবে, আর আমি গর্বের সঙ্গে নিজের দেশকে সমর্থন জানাব।“

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে পোস্ট, উধাও শাওনের ফেসবুক অ্যাকাউন্ট!
আমির খানের তৃতীয় বিয়ে আজ, প্রাক্তন ২ স্ত্রী আসবেন তো!
আমির খানের তৃতীয় বিয়ে আজ, প্রাক্তন ২ স্ত্রী আসবেন তো!
ফুটবলারকে বিয়ে করলেন পপ তারকা টেইলর সুইফট
ফুটবলারকে বিয়ে করলেন পপ তারকা টেইলর সুইফট