• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজিতে ৫ বছরের জেল সীতাকুণ্ডেই ঝুঁকিতে ২৫ হাজার মানুষ, ১০০ পরিবারকে সরে যেতে নির্দেশ চার মাসে অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রীর সম্পদ ৮ গুণ বেড়েছে: নাহিদ ইসলাম সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে এবার অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, সেই কারখানা বন্ধ ঘোষণা ৪৬ লাখ মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের সিটি গ্রুপের চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জুলাই শহীদ জাহিদের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

উচ্চশিক্ষায় সহযোগিতা বাড়াতে আগ্রহী ইউজিসি-এইচইসি

নিজস্ব প্রতিবেদক    ৭ জুলাই ২০২৬, ০৬:৫৯ পি.এম.
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইমরান হায়দার। ছবি: ভিওডি বাংলা
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইমরান হায়দার। ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে উচ্চশিক্ষা খাতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনী কার্যক্রম সম্প্রসারণে একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশন (এইচইসি)। এ লক্ষ্যে দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি চালু, অন্তত একটি সেমিস্টারের জন্য একাডেমিক এক্সচেঞ্জ, যৌথ গবেষণা, উদ্ভাবনী প্রকল্প এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ আয়োজনের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের আধুনিকায়ন, গবেষণা ব্যবস্থাপনা আরও কার্যকর করা, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার উন্নয়ন এবং আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান শক্তিশালী করার বিষয়েও মতবিনিময় হয়। পাকিস্তানের ‘নলেজ করিডোর’ কর্মসূচির অভিজ্ঞতা ভাগাভাগি করে নেওয়ার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

উভয় পক্ষই মনে করে, শিক্ষা খাতে যৌথ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা আরও বিস্তৃত হবে এবং গবেষণা ও উদ্ভাবনের নতুন সুযোগ সৃষ্টি হবে।

বৈঠকে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, সরকার বর্তমান বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে উচ্চশিক্ষা কমিশনে রূপান্তরের পরিকল্পনা নিয়ে কাজ করছে। এ প্রক্রিয়ায় পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের দীর্ঘদিনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য কার্যকর হতে পারে।

তিনি বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের দক্ষতা বৃদ্ধিতে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো গেলে উভয় দেশই লাভবান হবে। একই সঙ্গে উচ্চশিক্ষা খাতে আন্তর্জাতিক মান অর্জনের ক্ষেত্রেও এ ধরনের অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জানান, চলতি বছরে বাংলাদেশ থেকে প্রায় ৩ হাজার ৮০০ শিক্ষার্থী পাকিস্তানে উচ্চশিক্ষার জন্য আবেদন করেছেন। আবেদন গ্রহণের সুবিধার্থে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ছয়টি অঞ্চলে ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তির পাশাপাশি আবাসন, খাবার ও যাতায়াতসহ বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়। এসব সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করছে।

ইমরান হায়দার আরও বলেন, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকেও শিক্ষা খাতকে দুই দেশের সহযোগিতার অন্যতম অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি পেলে শুধু শিক্ষা নয়, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ তৈরির ক্ষেত্রেও দুই দেশ পারস্পরিকভাবে উপকৃত হবে।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনীসহ ৩ বই সংরক্ষণের নির্দেশ বাতিল
ফুলেল শ্রদ্ধায় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে চিরবিদায়
ফুলেল শ্রদ্ধায় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে চিরবিদায়
ফাইল ছবি
দেশের সব মাদ্রাসা নিয়ে জরুরি নির্দেশনা