হত্যা মামলায় সাবেক এমপি ও পুলিশ কর্মকর্তাসহ গ্রেপ্তার ৩

ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের করা ইমন গাজী হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার এবং যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি কাজী মনিরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
আদালতের এডিশনাল প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
২০২৪ সালের ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়ের করা ইমন গাজী হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানোর পৃথক আবেদন করেন তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এমাদুল করিম।
আবেদনে বলা হয়, মামলার প্রাথমিক তদন্তে হারুনুর রশীদ, ইকবাল বাহার ও কাজী মনিরুল ইসলামের সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
ওই তিনজনই অন্য মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন।
ভিওডি বাংলা/এম এ জলিল উজ্জ্বল/এফএ








মন্তব্য