• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আর্জেন্টিনার জালে মিশরের গোল, মেসির পেনাল্টি মিস

ভিওডি স্পোর্টস ডেস্ক    ৭ জুলাই ২০২৬, ১০:৩৩ পি.এম.
আর্জেন্টিনার জালে মিশরের গোল, মেসির পেনাল্টি মিস
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও মোহাম্মদ সালাহর দল মিশর। বাংলাদেশ সময় রাত ১০টায় (স্থানীয় সময় দুপুর ১টা) শুরু হয়েছে ম্যাচটি।

আক্রমণ আর পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে উঠেছে ম্যাচটি। ১৪তম মিনিটে ইয়াসির ইব্রাহিমের গোলে এগিয়ে গেছে মিশর। এর কিছুক্ষণ পর সমতায় ফেরার সুযোগ পায় আর্জেন্টিনা। তবে লিওনেল মেসির পেনাল্টি মিসে সেই সুযোগ হারায় আর্জেন্টিনা। বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে মিশর।

কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ের আগে শুরুর একাদশে তিনটি পরিবর্তন এনেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। রক্ষণভাগে ফিরছেন অভিজ্ঞ লেফটব্যাক নিকোলাস তালিয়াফিকো। আক্রমণভাগে সুযোগ পাচ্ছেন হুলিয়ান আলভারেজ। মাঝমাঠে কেপ ভার্দের বিপক্ষে বদলি হিসেবে নেমে দারুণ ছাপ রেখেছিলেন লিয়ান্দ্রো পারেদেস। এবার প্রথম একাদশেি জায়গা পেয়েছেন তিনি।

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক); নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মেসির গোলে উজ্জীবিত আর্জেন্টিনা, উত্তাল আটলান্টার স্টেডিয়াম
ছবি: সংগৃহীত
শেষ মিনিটের রোমাঞ্চ, অতিরিক্ত সময়ের অপেক্ষায় আর্জেন্টিনা-মিশর
ছবি: সংগৃহীত
মেসির গোলে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ২-২ সমতায় আর্জেন্টিনা