• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জুলাই গণঅভ্যুত্থান

১৯ জুলাই পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’

নিজস্ব প্রতিবেদক    ১২ জুলাই ২০২৬, ১২:৪৫ এ.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

জুলাই গণঅভ্যুত্থানে কওমী মাদ্রাসার ছাত্রদের ঐতিহাসিক অবদান স্মরণ ও নতুন প্রজন্মের সামনে সেই ভূমিকা তুলে ধরতে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে-২০২৬’ পালিত হবে। 

শনিবার (১১ জুলাই) এ উপলক্ষে জাতীয় সংসদ ভবনে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কক্ষে ১৫টি কওমী মাদরাসা সংগঠন দুইটি অরাজনৈতিক সংগঠন একটি মাদরাসা শহীদ পরিবার প্রতিনিধিদের অংশগ্রহণে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে-২০২৬ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

সভায় জানানো হয়, গত বছরের ধারাবাহিকতায় এ বছরও ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’ উদযাপনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে কওমী মাদ্রাসার ছাত্রদের আত্মত্যাগ, সংগ্রাম ও অবদান জাতির সামনে তুলে ধরা হবে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন- আয়োজন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী ও জুলাই জোটের সাধারণ সম্পাদক মাওলানা জামিল সিদ্দিকী, তরুণ আলেম প্রজন্ম-২৪-এর সভাপতি মাওলানা মুহাম্মদ এহসানুল হক, সাধারণ আলেম সমাজের মুখপাত্র মাওলানা রিদওয়ান হাসান, ন্যাশনাল ওলামা এলায়েন্সের সভাপতি মাওলানা আশরাফ উদ্দিন মাহদী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সভাপতি মো. রায়হান আলী, শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামাল উদ্দীন, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা রিদওয়ান মাজহারী, বাংলাদেশ কওমী ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাকছুদুর রহমান, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন (একাংশ)-এর সভাপতি মোহাম্মাদ আবু দারদা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাওলানা রফিকুল ইসলাম আইনী, ইসলামী ছাত্র আন্দোলনের কওমী মাদ্রাসা সম্পাদক সাইদ আবরার, ইসলামী ছাত্র সমাজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শাহীন, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন (একাংশ)-এর সভাপতি মাওলানা জাকির বিল্লাহ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা হাবিবুল্লাহ মেসবাহ, ছাত্র জমিয়ত (একাংশ)-এর সাধারণ সম্পাদক ফেরদৌস রুম্মান, জুলাই ম্যাসাকার আর্কাইভের কো-ফাউন্ডার হাসান ইনাম, জুলাই মাদ্রাসা শহীদ পরিবারের প্রতিনিধি আকিফ আব্দুল্লাহ এবং ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের আহ্বায়ক রাকিবুল হাসান রিয়াদ।

সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন ও সমন্বয় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে কওমী মাদ্রাসার ছাত্রদের অবদান সংরক্ষণ, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সেই ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্মৃতিবিজড়িত হোস্টেলে ডা. জুবাইদা, প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি
স্মৃতিবিজড়িত হোস্টেলে ডা. জুবাইদা, প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
স্পিকার হাফিজ উদ্দিনকে ‘বীর উত্তম’ খেতাব দেওয়ার আহ্বান
কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী